1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৯১ Time View

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে কুষ্টিয়া থেকে বরিশালগামী মুক্তা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের দুই আরোহী ই নিহত হয়েছেন।রবিবার দুপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দিতে মাজেদা জুট মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দু’জন আরোহী নিহত হন। নিহতরা হলেন- বাঁধন কুমার দাস (২৬) ও প্রান্ত দাস (২১)। উভয়ের বাড়ি ফরিদপুর পৌরসভার শোভারামপুর গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে কর্তব্যরত হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে মোটরসাইকেল আরোহীরা ঘুরে অন্য রাস্তায় যাইতে সড়কে মোটরসাইকেল ঘুরাতে গেলে ফরিদপুরমুখী মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।উপরোক্ত তথ্যসমূহ নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আটক করে স্থানীয় করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’ এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি সালাউদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!