1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে সাংবাদিকের মা-বাবকে জখম করার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৩১ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্বপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী সহ তিনজনকে বাড়িতে ঢুকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় মূল অভিযুক্ত পল্লব কুমার রায় (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।

সে একই উপজেলার বটপাড়া গ্রামের পরিমল কুমার রায়ের ছেলে।

পুলিশ সুপার জানান, মাদকাসক্ত পল্লব নেশার টাকা জোগাড়ের জন্য চুরি করতে গেলে তাকে দেখে ফেলায় বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু(৬৫), তার পক্ষঘাতগ্রস্থ স্ত্রী কাকলী বসু (৬০) এবং প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) কে স্টিলের‌ তৈরি বিশেষ স্টিক দিয়ে পিটিয়ে জখম করা হয়। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্যামলেন্দু বসুর ছেলে সৌগত বসু ‘দৈনিক আজকের পত্রিকা‘র নিজস্ব প্রতিবেদক। পরের দিন সৌগত বসু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ওই মামলার ভিত্তিতে গুপ্তচর নিয়োগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িতকে সনাক্ত করে শনিবার মূল অভিযুক্ত পল্লব কুমার রায়কে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ঘটনার বর্ণনা দিয়েছে সে। এদিকে ঘটনা পরপর আহত বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসুকে ধারালো ছোল দা দিয়ে আঘাত করার কথা বলা হলেও পরবর্তীতে‌ পুলিশি তদন্তে জানা যায়, কাকলি বসু এবং প্রীতি ভালোর মতো শ্যামলেন্দু বসুকেও স্টিলের তৈরি একটি বিশেষ ধরনের চাইনিজ স্টিক দিয়ে তার মাথায় সজোরে একাধিক আঘাত করে পল্লব। ঘটনার রাতে পল্লব কোথা দিয়ে‌ ঘরে ঢুকেছে, কিসের জন্য তাদের আহত করেছে এবং কিভাবে ঘটনার পর বেরিয়ে গেছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

পুলিশ সুপার বলেন, নেশার টাকার জন্য চুরি করতে গিয়ে দেখে ফেলায় তাদের জখম করা হয় বলে জানিয়েছে পল্লব। পুলিশ এ ঘটনায় ব্যবহৃত ওই স্টিলের স্টিক এবং একটি ছোল দা উদ্ধার করেছে। উদ্ধার করা ধারালো ছোল দাটি শ্যামলেন্দু বসুর নিজর বাড়িরই বলে জানান পুলিশ সুপার। চোরের উপস্থিতি টের পেয়ে শ্যামলেন্দু বসু ওই ছোল দা সহ চোরকে খুঁজতে দোতলায় ওঠার পথে হামলার শিকার হন। আর তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন অন্যরা। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ ইমরুল হাসান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!