1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কুমার নদীর পাড়ে রাতারাতি দোকানঘর! হতদরিদ্রের জমি দখলের অভিযোগে উত্তাল

মাদারীপুর থেকে চাঁদপুরে আইফোন কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে তিন যুবক

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ Time View

মাদারীপুর থেকে চাঁদপুরে আইফোন থার্টি প্রো কিনতে গিয়ে তিন যুবক প্রতারকদের মারধর ও ছুরিকাঘাতে হামলায় আহত হয়েছেন। তাদেরকে মারধর ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে যায় প্রতারক চক্র।

অপরদিকে প্রতারক চক্রের সদস্যরা মাদারীপুর থেকে আসা যুবকদের ছুরিকাঘাত করতে গিয়ে নিজেরাই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর প্রেসক্লাব ঘাট সংলগ্ন এলাকায়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন : মাদারীপুরের কালকিনি থানার শিকিরমঙ্গল গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিন (২৪), একই এলাকার সোলায়মান মিয়ার ছেলে রাহাত (১৮), জিয়াউর রহমানের ছেলে আরাফাত হাসান জিহাদ (১৮) ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকার শফিকুল ইসলামের ছেলে আফনান (১৮)। এদের মধ্যে ব্যাংক কলোনি এলাকার আফনান প্রতারক চক্রের সদস্য।

জানা যায়, চাঁদপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারক চক্র আইফোন থার্টি প্রো বিক্রি করা হবে বলে একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটি নজরে আসে মাদারীপুরের আল-আমিনের। পরে মঙ্গলবার সকাল ৮টায় মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশে মাদারীপুর থেকে রওনা হন তিন বন্ধু আল-আমিন, রাহাদ ও জিহাদ। দুপুর ১২টায় চাঁদপুর শহরের কালীবাড়িতে এসে পৌঁছান তারা। প্রতারক চক্রের সদস্যরা তাদেরকে নিয়ে যায় চাঁদপুর প্রেসক্লাব ঘাটের পিছনে নদীর পাড়ে। সেখানে প্রতারক চক্রের সদস্যরা যুবকদের পেটে ছুরি ধরে তাদের সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আফনান তার সাথের প্রতারক চক্রের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে মাদারীপুরের তিন বন্ধু বর্তমানে চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

মাদারীপুরের আল-আমিন, রাহাদ ও জিহাদ বলেন, আফনান প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে ছিল। আমাদেরকে ছুরি দিয়ে আঘাতের সময় তা আফনানের পেটে লাগে। আমাদের কাছ থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা তারা নিয়ে গেছে। তারা প্রায় ১৭-১৮ জন ছিলো। আমাদের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশ আসায় নিতে পারেনি।
আহত আফনানের মা জানান, তার বাবা চাঁদপুরে চাকরি করেন। সেই সুবাদে ৭-৮ দিনের জন্যে চাঁদপুর বেড়াতে এসেছেন। আফনান কীভাবে কার সঙ্গে এখানে এসেছে, তা তিনি জানেন না।

হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, আফনানের পেটের অনেকটা ভেতরে ছুরি ঢুকে গেছে। উন্নত চিকিৎসার জন্যে দ্রুত তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুরের তিন যুবক পুলিশ হেফাজতে রয়েছে। তবে প্রতারক কিশোরদের আটকের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!