1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯০ Time View

ফরিদপুরের সালথায় জুবায়ের শেখ (২৪) নামে এক মাদক কারবারি ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মো. জাফর শেখ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। এ সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এ সময় স্ট্রোক করে তিনি মারা যান।

এ ব্যাপারে গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, আমি সরেজমিনে যেতে পারিনি। তবে ঘটনা সঠিক বলে জানতে পেরেছি। বুধবার সকালে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, থানা পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামের জুবায়ের শেখ নামে এক মাদক কারবারিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় আনা হয়। পরে খবর পেলাম ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!