1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩৬ Time View

ফরিদপুরে নগরকান্দা উপজেলার রসুলপুর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তর। এসময় অনিয়মের ঘটনায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান।

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, রসুলপুর বাজারে পেঁয়াজ আড়তে ব্যবসায়ী মাসুদ শেখকে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা, গৈারঙ্গ মণ্ডলকে এক হাজার টাকা এবং হাফিজুল শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ কম ছিল। কৃষক পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ১২৫ টাকা এবং খুচরা ১৩০ টাকা বিক্রি হচ্ছে। এলসি পেঁয়াজ চকবাজারসহ বিভিন্ন বাজারে খুচরা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!