1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

লাউ চাষে শিক্ষার্থী আল-আমিনের চমক

সালথা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬১৮ Time View

পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। এখানে মৌসুমে প্রায় ৯০ ভাগ জমিতে পাট ও পেঁয়াজের আবাদ হয়। তবে সব কিছু ছাড়িয়ে লাও ও সবজি চাষ করে চমক সৃষ্টি করেছে ফরিদপুরের সালথা উপজেলার শিক্ষার্থী মোঃ আল-আমিন শেখ। গত কয়েক বছর যাবৎ লাউ, ধুন্দল, চন্দনি, পুইশাক ও অন্যান্য সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন আল-আমীন। বিভিন্ন সবজি চাষ করলে লাউ চাষে সাফল্য ধরা দেয়। লাউ চাষ করে চমক সৃষ্টি করেছেন শিক্ষার্থী আল-আমিন।

মোঃ আল-আমীন শেখ (২৩) উপজেলার যদুনন্দী ইউপির জগন্নাথদী গ্রামের দক্ষিণপাড়ার লিটু শেখের পুত্র। তারা ২ ভাই ৩ বোন। সে সবার বড়। আল-আমীন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক ২ বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি ও লাউ চাষাবাদ করছেন। বাবা-মা সহ পরিবারের সবাই তাকে চাষাবাদে সাহায্য করেন। চাষাবাদের কারনে আল-আমীনের লেখাপড়ায় কোন সমস্যা হয় না। সবজি চাষে তিনি নিজেকে পারফেক্ট মনে করেন। দেশ ও কৃষির প্রতি টান থেকেই আল-আমীনের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা।

চলতি মৌসুমে আল-আমীন প্রায় ১একর জমিতে লাউ চাষ করেন। সেখানে দুটি মাচা করেন। কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপন করা হয়েছে। মোট ১৩ টি বেড রয়েছে, একটি চারা থেকে অন্যটির দুরত্ব প্রায় আড়াই ফুট, শতক প্রতি মাত্র ৫০০/৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর থেকে প্রায় প্রতিদিন লাউ সংগ্রহ করা যায়। লাউগাছ ৪ মাস পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরই ফলন কমতে থাকে। এই জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপন বা অন্য কোন ফসলের চাষ করত হয়। লাউ সারাবছর চাষ করা যায়। তাই লাউ চাষকেই বেছে নিয়েছেন আল-আমীন। সব খরচ বাদ দিয়ে আল-আমীন প্রায় ৫/৭ লাখ টাকা লাউ চাষে লাভ করবেন বলে ধারনা করছেন।

আল-আমীনের সাথে কথা হলে তিনি জানান, আমি ঢাকায় ছোট্ট একটা চাকরি করতাম। শারীরিক অসুস্থতার কারনে বাড়িতে এসে চিকিৎসা নিতে থাকি পাশাপাশি চিকিৎসার খরচ ও পরিবারের খরচ মেটাতে নিজেই চাষাবাদ শুরু করি। সবাই যেখানে পাট-পেঁয়াজ করে আমি সেখানে ভিন্ন কিছু করার পরিকল্পনা করি। আমার এক বড়ভাই আমাকে সেই ভাবেই পরিকল্পনা দেন। তারই আলোকে আমি গতবছর পরিক্ষামূলক লাউ চাষ করি। সেখানে আমি কিছুটা সাফল্য পেয়ে এবছর প্রায় ১ একর জমিতে লাউ চাষ করি। সব খরচ বাদ দিয়ে এবছর লাউ চাষে আমি প্রায় ৫/৬ লাখ টাকা আয় করবো।

আমি দেশকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি, তাই কৃষিকাজ কে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমার মুলধন কম তাছাড়া আমার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। তাই আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে প্রায় ৫ একর জমি লিজ নিয়ে একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি। সেখানে ভার্মি কম্পোস্ট, জৈব সার তৈরি করা হবে, নিজেদের চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি করতে পারবো। লাউ, ধুন্দল, চিচিঙ্গা, পেপে, কয়েক প্রকার কলা সহ বিভিন্ন রকম সব্জি চাষ করবো। এখানে রাসায়নিক সার ও কীটনাশক একদম ব্যবহার হবে না বললেই চলে, সব কিছু হবে অর্গানিক। আমি সকলের কাছে দোয়া চাই এবং সবাইকে কৃষি উদ্দোক্তা হওয়ার পরামর্শ দেই।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন সিকদার বলেন, উপসহকারী কৃষি অফিসারের নিকট তরুন কৃষি উদ্দোক্তা আল-আমীনের গল্প শুনেছি। তারা নিয়মিত আল-আমীনের লাউ ক্ষেত পরিদর্শন করছে। তিনি বাজারের কয়েকটি হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন, জৈব সার ও সকল প্রকার সারের সঠিক ব্যবহার করেছেন। তার বৃহৎ কৃষি পকল্পের গল্প শুনে ভালো লাগছে। আমি নিজে দুএকদিনের মধ্যে তার লাউ ক্ষেত দেখতে যাবো। তাকে যেকোন সেবা ও পরামর্শ দিতে আমরা প্রস্তুত আছি। আমরা তাকে স্বাগত জানাই। এই রকম তরুণ কৃষি উদ্দোক্তাদের মাধ্যমেই কৃষিতে নতুনত্ব আসে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!