1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতার নামে মামলা

সালথা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৪৬ Time View

ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে। এ ছাড়া গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাফর মোল্যাসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কাসেম বেপারী বাবা পান্নু বেপারী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহার নামীয় একজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে।’

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কাসেম বেপারী ও মিলন নামে দুই যুবক উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান।

তাদের সাথে এক তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটার সময় কাসেম ও মিলনের সঙ্গে এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্যা নামে তরুণ।

এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার ছোট দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাসেমকে মৃত ঘোষণা করেন। নিহত কাসেম একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের পান্নু বেপারীর ছেলে।এ ঘটনার পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাদী পক্ষের লোকজন স্থানীয় বালিয়া বাজারে থাকা জয়ঝাপ গ্রামের মোশারফ তালুকদারের সারের দোকান থেকে কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া পাটপাশা গট্টি এলাকার হারেজ মাতুব্বর, মোফাজ্জেল, ইকরাম, ওমর মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, পূর্বশত্রুতার জেরে প্রধান আসামি ওয়াদুদ মাতুব্বরের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কাসেম বেপারীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

তবে ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমি এলাকা ছাড়া। আর হত্যার ঘটনা ঘটেছে জয়ঝাপ গ্রামে। অথচ আমাদের গট্টি ও বালিয়া গ্রামের অনেক লোককে আসামি করা হয়েছে। আমাদের হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। আমরা আইনিভাবে মামলা মোকাবেলা করব।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘কাসেম হত্যার মামলা তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!