1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

ফরিদপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্য সেবায় দুর্নীতি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৮ Time View

ফরিদপুর জেলার সকল নার্সিং ও মিড ওয়ারি শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে। আজ রবিবার বেলা ১২ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল ও পরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে অনিবন্ধিত ভুয়া নার্স নিয়ে নার্সিং সেবা দেওয়ার নামে প্রতারণা ও স্বাস্থ্য সেবায় সকল প্রকার দুর্নীতি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে।


ফরিদপুর জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীবৃন্দরা ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা এর কাছে ‌ ফরিদপুরের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে তার প্রতিকার দাবি করেন। তারা বলেন ফরিদপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং নার্সিং হোমগুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ‌। অধিকাংশ ক্ষেত্রেই ‌ কোনোরকম অপেশাদার ও ভুয়া নার্স দিয়ে চিকিৎসা করানো হচ্ছে যে কারণে প্রকৃত নার্সরা সেবা প্রদান করা থেকে বঞ্চিত হচ্ছে এবং রোগীরা পড়ছে হুমকির মধ্যে। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা । এসব প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম চলার পর মাঝে মাঝে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয় সেই প্রতিষ্ঠানগুলো। কিন্তু ‌ দুই একদিনের মধ্যে ‌ সে প্রতিষ্ঠান আবার চালু হয়ে যায়।
তারা বলেন আমরা ইতিপূর্বে এ ব্যাপারে সিভিল সার্জন এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তিনি আমাদের এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিকে কোন গুরুত্ব দেননি। আর তাই এ সমস্যার সমাধান হওয়া পর্যন্ত ‌ আমরা এখান থেকে যাব না। এরপর তারা তাদের কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে সিভিল সার্জন অফিসের সামনে পকেট গেট তালা বদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে সিভিল সার্জন অফিসের রাস্তার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে খন্দকার মইন , আদনান সামি, সোহান ফুয়াদ, নীরা খন্দকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!