1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

দিনাজপুরের বীরগঞ্জে নতুন জাতের হলুদ রঙের তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন তরুণ কৃষক মো. হাবিবুর রহমান। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের এই কৃষক ২০ শতাংশ জমিতে অফসিজন রঙ্গিলা জাতের হলুদ তরমুজ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন।

তার তরমুজ খেত দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষক ও দর্শনার্থীরা আসছেন। আগ্রহী কৃষকরা হাবিবুর রহমানের কাছ থেকে হলুদ জাতের তরমুজ চাষের কলাকৌশল জেনে আগামীতে নিজেরাও এ জাতের তরমুজ চাষের আগ্রহ প্রকাশ করছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে হাবিবুর রহমানের তরমুজ খেতে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে হলুদ রঙের আকর্ষণীয় তরমুজ। আকার ও ওজনের পাশাপাশি ফলগুলো স্বাদেও বেশ মিষ্টি ও রসালো।
কৃষক মো. হাবিবুর রহমান জানান, এ জাতের তরমুজ চাষে প্রতি শতকে প্রায় ১ গ্রাম বীজের প্রয়োজন হয়। উত্তম পরিচর্যা করা হলে প্রতি একরে ৩০ থেকে ৩৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ প্রায় ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় তিনি এ চাষে বেশ আশাবাদী। খেতে থাকা তরমুজ বিক্রি করে ভালো আয় হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অফসিজন রঙ্গিলা জাতের এই তরমুজ চাষ করা হয়েছে। দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। পাশাপাশি খেতে সুস্বাদু ও রসালো হওয়ায় ক্রেতাদের কাছেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অফসিজন রঙ্গিলা জাতের তরমুজ চাষ করে ভোগনগর ও মরিচা ইউনিয়নের কৃষক অতুল চন্দ্র ও হাবিবুর রহমান লাভবান হয়েছেন। এর মধ্যে ফলন, স্বাদ ও গুণগত মানের দিক থেকে হলুদ জাতের তরমুজ কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
তিনি বলেন, উপজেলার অন্যান্য কৃষকদের মধ্যেও এ জাতের তরমুজ চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামীতে বীরগঞ্জে হলুদ রঙের এই তরমুজের চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!