1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয়

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পৌর পার্কে এফ, এন, এফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দেন। বিষয়টি নজরে আসার পর ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর সোমবার রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে হাফিজুর রহমান পিয়ালকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!