1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর রাহুথর বাজারে রাস্তার এজিং ঘেঁষে পাকা স্থাপনা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী শ্রীপুরে বিচারাধীন শিশু ধর্ষণ মামলা রফার চেষ্টার অভিযোগ—ভয়ভীতি, চাপ ও অর্থের প্রস্তাবের দাবি বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ভাঙ্গায় বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৫৮৩ Time View

ফরিদপুর— বরিশাল মহাসড়কের ভাঙার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।  নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার কাজে ঘটনা স্থলে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ একত্রে কাজ করছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাস ও পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাস— পিকআপ ছিটকে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এঘটনায় ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নিহতদের পরিচয় পাওয়ার জন্য আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!