1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

হারুন—অর—রশীদ
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৬৩৩ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ৪’শ ৬৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১০)। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ  সোমবার (০১ জুলাই) বিকেলে র‌্যাব—১০, সিপিসি—৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, একইদিন ভোররাতে ফরিদপুরের ভাঙ্গার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চুয়াডাঙ্গার দর্শনা থানার রামনগর এলাকার নাঈম রশিদ (২৫), একই উপজেলার শান্তিনগর এলাকার রাহেল মিয়া (২৬) ও একই জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া এলাকার রাজন মিয়া (২৬)। র‌্যাব—১০, সিপিসি—৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া আসামি নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কমান্ডার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!