1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার 

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৬৮৩ Time View

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি প্রতিবেশী কিশোর শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক শাহাজালাল ওরফে শাহাদাত(১৬) ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের টুকু মাতুব্বরের ছেলে। গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) মোহম্মদ মোর্শেদ আলম।

পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম জানায়, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যা করে ঘাতক। পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নিহতের প্রতিবেশী কিশোর শাহজালাল ওরফে শাহাদত কে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও বিজ্ঞ আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। ধর্ষণের পরে হত্যার ঘটনা বর্ণনা করে পুলিশ জানান, ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেসময় প্রতিবেশী শাহাদাত তার গোসল করা দেখে। পরে মেয়েটিকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করে। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দিবে বলে। বার বার বারণ করা সত্ত্বেও রেখা এ ব্যাপােও অটল থাকে। তখন এই ঘটনা ধামাচাপা দিতে রেখার পরনের সালোয়ার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহাদাত। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, ডিবির ভারপ্রাপ্ত কর্মকতার্ (কোতয়ালী জোন) আব্দুল মতিন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!