1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

জামিনে মুক্তি পেলেন নবনির্বাচিত ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৪১ Time View

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ফরিদপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সামছুল আলম চৌধুরী। গত (৮ মে) বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম পর্যায়ে সদর উপজেলা থেকে সামছুল আলম চৌধুরী জেলে থাকাবস্থায় আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার পক্ষে পরিবারের সদস্যরা এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনীর কাজ চালিয়েছেন। সামচুল আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৯ শত ৩১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।

(৩০ মে) সোমবার বিকেলে নব- নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীর জামিন দিয়েছেন আদালত। এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।জেলে থাকাবস্থায় তার মেয়ে শান্তা দৈনিক বাঙ্গালী খবরকে জানান, শত বাধা উপেক্ষা করে মানুষের মন জয় করে গত ৮ মে বুধবার সদর উপজেলা নির্বাচনে আমার আব্বা আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৯ শত ৩১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই বিজয় সদর উপজেলা বাসীর। আপনারা ব্যালটের মাধ্যমে অন্যায়ের নীরব প্রতিবাদ জানিয়ে আমার আব্বাকে ভোট দিয়েছেন। একটি কুচক্রী মহল আমার আব্বাকে ভোট থেকে সরাতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ৭ মে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, পৌর কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম সহ এই তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঐদিন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অমিতাভ ও গোলাম মো: নাছিরের জামিন আবেদন মঞ্জুর করেন। আর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপরে শামসুল আলম চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জেল থেকে গত ১৩ মে আদালতে আত্মসমর্পণ করেন । সে দিনও শামসুল আলম চৌধুরীর জামিন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!