1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬৯৯ Time View

“বনজ-ফলজ ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো খাঁটি” এই স্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় সদরপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদরপুর এরিয়ার ১২ টি শাখায় ৭ লাখ ৪৯ হাজার ৮শত টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা (বৃক্ষরোপণ কর্মসূচির) পালিত হয়। বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সদরপুর এরিয়ার রামনগর শাখার আয়োজনে সম্মানিত সদস্যদের মাঝে গত ২০ শে জুন সকাল ৯ টা থেকে দিনব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদরপুর এরিয়া ম্যানেজার মোকাদ্দেম হোসেন মোল্লা ও প্রোগ্রাম অফিসার মোঃ এনামুল ইসলাম সহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । উক্ত শাখায় ১৩ হাজার ৪০২ টি চারাগাছের মধ্যে গতকাল ৯ হাজার ১৯৭ টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই দিনে নগরকান্দা এরিয়ার কৃষ্ণপুর শাখায় ১২ হাজার ৬০৪ টি চারা গাছের মধ্যে ৯ হাজার ৬০৮ টি চারা গাছ সম্মানিত সদস্যের মাঝে বিতরণ করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা এরিয়া ম্যানেজার কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সারা দেশব্যাপী উত্তপ্ত তাপে পরিবেশ যখন হুমকির মুখে ঠিক তখনি গ্রামীণ ব্যাংকের এই বৃক্ষরোপন কর্মসূচি এক মাইলফলক পরিবেশ বিশেষজ্ঞ ও সাধারণ জনগণ গ্রামীণ ব্যাংকের একাধিক সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আমাদেরকে গাছ দিয়ে শুধু গ্রামীণ ব্যাংক উপকার করেনি বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছেন আমরা আশাকরি আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখবে গ্রামীণ ব্যাংক। আমরা গ্রামীণ ব্যাংকে ধন্যবাদ জানাই। জানা যায় সারা দেশে গ্রামীণ ব্যাংক কর্তৃক এ বছর দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপণ করা হবে। এই উদ্যোগে গত পহেলা মে থেকে শুরু হয় অব্যাহত থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!