1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

১১৫তম রোটারী কনভেনশনে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন রোটা. মাহবুবুর রহমান সুমন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৭৯ Time View

 

চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০২৪) ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারীর ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আগামি বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

 

আগামি ২৫ থেকে ২৯ মে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে রোটারীর ১১৫তম ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রোটারীর প্রথম কনভেনশন ১৯১০ সালের ১৫ থেকে ১৭ আগস্ট আমেরিকার সিকাগো শহরে অনুষ্ঠিত হয়। প্রথম কনভেনশনে অংশগ্রহণকারী ছিলো মাত্র ৬০ জন। এরপর প্রতি বছরই ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হলেও ২০২০ সালে করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি তা অনুষ্ঠিত হয়েছিলো।

রোটারী ইন্টারন্যাশনালের কনভেনশন রেজিস্ট্রেশন সার্ভিস থেকে জানা গেছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ১১৫তম ইন্টারন্যাশনাল কনভেনশনে সারা বিশে^র ১শ’ ৪০টি দেশের প্রায় ১৩ হাজার রোটারিয়ান অংশ নেবেন। ৫ দিনব্যাপী এই কনভেনশনে রোটারীর নানা বিষয় তুলে ধরা হবে। এছাড়া সারা বিশে^র রোটারিয়ানদের মধ্যে ভ্রাতৃত্বের মিলনমেলাও ঘটবে।

সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল কনভেনশনে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন। কনভেনশন শেষে তিনি মালয়েশিয়ার রোটারী ক্লাব অব লেক গার্ডেন কুয়ালালামপুর ও রোটারী ক্লাব অব বেনটং মালয়েশিয়ার মিটিংয়ে অংশগ্রহণসহ বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করবেন। রোটারী ক্লাব অব লেক গার্ডেন কুয়ালালামপুরের প্রেসিডেন্ট রোটা. জনসন ফ্রান্সিস জানিয়েছেন, তারা চাঁদপুর রোটারী ক্লাবের সাথে বেশকিছু যৌথ প্রকল্পে আগ্রহী।

উল্লেখ্য, রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যপদ লাভ করেন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।

১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলন-রোটাশিয়া’৯২ এ তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। ২০২৩ সালে তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কন্ফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট নিউজ পেপার সাপ্লিমেন্টারী কমিটি ও ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার এবং ডিস্ট্রিক্ট সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোটা. মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে ‘ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান’ এর পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেন তৎকালীন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী। বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন ‘পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন’ ও ‘ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম-সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজে বিএনসিসি দলের সদস্য ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!