1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

পর্যটনশিল্পের উন্নয়নে সেবার মান বাড়াতে হবে: ফারুক খান

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৫ Time View

পর্যটনশিল্পের উন্নয়নে প্রচার, প্রসার এবং সেবার মান বাড়াতে হবে বলে উল্লেখ করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান (অব.)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ট্যুর অপারেটর অ্যসোশিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারুক খান বলেন, বিশ্বব্যাপী পর্যটন শিল্প ভালো নাম অর্জন করেছে।

পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশের জিডিপিতে এবং উন্নয়নে পর্যটন ভূমিকা রাখছে। আমাদের বক্তব্যে স্বীকার করেছি আমরা সে জায়গা অর্জন করতে পারিনি। আমরা এটাও স্বীকার করেছি আমাদের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন বলেন, আমাদের দেশে যে নীতি রয়েছে সেটা কিন্তু পর্যটন বান্ধব। বিদেশিদের জানাতে হবে বাংলাদেশ কি সুবিধা এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে। তাদের আসা-যাওয়ার ব্যবস্থা আরও সুন্দর করতে হবে। আমাদের পর্যটনশিল্পে নিরাপত্তার কোনো সমস্যা নেই। বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী বলেন, আমাদের ব্যবসায়ীদের প্রচার এবং প্রসার বাড়াতে হবে।

সেবার মান আরও উন্নত করতে হবে। আমরা অতিথিপরায়ণ। অতীতের সেবার মান উন্নয়ন করেই সেটা প্রমাণ করতে হবে। শুধু মুখে বললেই হবে না। অন অ্যারাইভাল ভিসা বিষয়ে আমরা কাজ শুরু করেছি, টুরিস্টরা যেন অন অ্যারাইভাল ভিসা পান। শুধু কথা নয় আমাদের কাজে বিশ্বাস করতে হবে, সেবার মান বাড়াতে হবে, টুরিস্টদের সহজে আসার ব্যবস্থা করতে হবে।

এভাবেই আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুব আলম, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নেপালের অ্যাম্বাসেডর মি. ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক (গ্রেড ১), বাংলাদেশ টুরিজম বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু তাহের মো. জাভেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার সফিউল আজিম, বাংলাদেশে ভিয়েতনামের অ্যাম্বাসাডর নগুয়েন মান কুওং।

১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!