1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

বার – এট – ল’ ডিগ্রী অর্জন করলেন রিয়াজুল হোসেন তালুকদার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৫ Time View

সনতচক্রবর্ত্তী: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের কৃতি সন্তান রিয়াজুল হোসেন তালুকদার অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন হতে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ,কে,এম, ইদ্রিস হোসেন তালুকদার ও মিসেস জামিলা খাতুনের পুত্র। ব্যারিসটার রিয়াজুল হোসেন তালুকদার বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি ১৯৮০ সালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তার শিক্ষা জীবন শুরু করেন ঢাকা কাকরাইলের উইলস লিটিল ফ্লাওয়ার্স স্কুলে। ওই স্কুল থেকে ১৯৯৫ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করেন। পরে নটরডেম কলেজ থেকে ১৯৯৭ সালে ইন্টারমিডিয়েট পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও অনার্স-মাস্টার্স করেন। ২০২৩ সালে অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন থেকে বার – এট – ল’ ডিগ্রী অর্জন করেন।
বৃহস্পতিবার, ব্যারিস্টার রিয়াজুল হোসেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, আমার এই সফলতার পিছনে বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও প্রচেষ্টা ছিল। আমি আমার শিক্ষাজীবনের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন আইনজীবী হিসাবে বিপদগ্রস্ত মানুষদের জন্য সততা ও নিষ্ঠার সাথে সঠিক বিচারের জন্য আইনের লড়াই করব। আমার পেশাগত দায়িত্ব পালনে সততার সহিত সফলতা অর্জন করতে পারি সেজন্য আমার এলাকার সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!