1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬২৫ Time View

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বাঙ্গালী খবর রিপোর্ট ঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মধুখালী উপজেলা দল। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে বোয়ালমারী উপজেলা দল। আজ বুধবার বিকেলে ভাঙ্গার ডাক্তার আবু ইউসুফ স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এদিকে এই খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে দুপুর থেকেই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন বয়সী দর্শকদের আগমনে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এরপর জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ)। খেলার প্রথমার্ধে নিশানের দেয়া গোলে ১—০ ব্যবধানে এগিয়ে থাকে মধুখালী উপজেলা দল। খেলার দ্বিতীয়ার্ধে অপর গোল দিয়ে ব্যবধান বাড়ান নিবিড়। ফলে মধুখালী এগিয়ে যায় ২—০ গোলে। এরপর কোন গোল না হওয়ায় ২—০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এতে জেলা পুলিশের পক্ষ থেকে ম্যান অফ দ্যা ফাইনাল পুরস্কার এবং ম্যান অফ দা সিরিজ পুরস্কার প্রদান করা হয়।

এতে ম্যান অব দ্যা ফাইনাল পুরস্কার পান মধুখালীর খেলোয়াড় নিশান। আর সিরিজ পুরস্কার পান মধুখালীর খেলোয়াড় রাব্বি। এছাড়া প্রতিযোগিতায় চারজন রেফারি এবং ভাষ্যকারদের ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া র‌্যাফেল—ড্র অনুষ্ঠিত হয়। এতে ১৫ টি পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ এক লক্ষ টাকা এবং রানার্স আপ দল ট্রফি ও নগদ ৭৫ হাজার টাকার প্রাইজমানি মানি গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার। বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান(পিপিএম সেবা) এবং ভাঙ্গা থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খোদা।

এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, ভাঙ্গার উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে ফরিদপুরের নয়টি উপজেলার বিভিন্ন মাঠে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। আগামীতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে বক্তারা আলোচনা সভায় জানান। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, মিনার বিশ্বাস, রেজাউল করিম চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!