1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

ফরিদপুর সদর—৩ আসনের নৌকার মাঝি শামীম হক’কে সংবর্ধনা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬৯৬ Time View

আবুলহাসনাত ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরিদপুর সদর—৩ আসনের নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে আজ সোমবার ফরিদপুর শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এর পূর্বে ফরিদপুর—৩ আসনের আওয়ামী লীগের নৌকার মাঝি মনোনয়ন প্রাপ্ত শামীম হকের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা বের হয়। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস।

সংবর্ধনা অনুষ্ঠানে শামীম হক বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই মনোয়ন দিয়েছেন। বিএনপি — জামায়াতের দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশের উন্নয়ন সাধিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনদিনও সম্ভব হতো না। আর তাই বাংলাদেশ এখন বর্হিঃ বিশ্বে উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত পেয়েছে। আগামী ৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে আবারো দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!