গোপালগঞ্জের মুকসুদপুরে পাষন্ড স্বামীর আঘাতে নও মুসলিম স্ত্রী মিম আক্তার (২৩) নামের এক গৃহবধু খুন হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এই মারমান্তিক ঘটনা ঘটেছে। নিহত নও মুছলিম মিম আক্তার ভাবড়াশুর গ্রামের তরিক শিকদারের স্ত্রী এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে।
জানাগেছে, ভবড়াশুর গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তরিক শিকদার প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর আগে হিন্দু ধর্মী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে ধর্মান্তরিত করে মুসলিম বানিয়ে মিম আক্তার নাম দিয়ে মুসলিম আইনে বিবাহ করে।
দীর্ঘদিনের সংসারে মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে মাঝে মাঝে মারপিট করতো। কিন্তু রবিবার সকালে তরিক শিকদার তার স্ত্রী মিম আক্তারকে মারপিট করে, প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে বলেন চাচী দেখেনতো আমার বউ মারা গেছে নাকি। তৎক্ষনাৎ রিনা বেগম গিয়ে দেখেন মিম আক্তার মারা গেছে। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশকে খবর দিলে, মুকসুদপুর থানা পুলিশ তরিক শিকদারের ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে। তবে এলাকাবাসী জানিয়েছে তরিক শিকদার অতিরিক্ত মাত্রায় নেশা করতো।
ঘটনার পর থেকে স্বামী তারিক শিকদারসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
মুকসুদপুর সার্কেল এসপি নাফিসুর রহমান বলেন, উপজেলার ভাবড়াশুর গ্রাম থেকে মিম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরিরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।