1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

আধুনিক মধুখালী গঠনে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মাসুদুর রহমান

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০২ Time View

সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করা এবং মধুখালীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মধুখালী উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান।

(রবিবার, ২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

এ সময় উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুর নবী মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক এনামুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক উত্তম বকসী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইমামুল হাসান রানা, কার্যনির্বাহী সদস্য মুক্তার হোসেন, মোহাম্মদ নাঈম শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মো. মাসুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মো.মাসুদুর রহমান বলেন,”সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবং মধুখালীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকরা নবাগত ইউএনওর সফল দায়িত্ব পালন কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!