1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

গোপালগঞ্জে একদিনে আওয়ামী লীগের ১৮ নেতার পদত্যাগ ঘোষণা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View

গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের ১৮ জন নেতা। শনিবার (১ আগস্ট) পৃথক দুটি সংবাদ সম্মেলনে তারা নিজেদের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

এর মধ্যে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ১৬ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। অন্যদিকে, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আরেক সংবাদ সম্মেলনে আরও দুই নেতা তাদের দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

মুকসুদপুরে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পশারগাতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক বজায় রাখতে তারা আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় সকল পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে দেশের প্রচলিত আইন মেনে জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবেন।

তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্ত তারা কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা প্রভাবের কারণে নেননি; বরং এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ও স্বেচ্ছাপ্রণোদিত সিদ্ধান্ত।

এদিকে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত কারণে তারা সংগঠনের সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চান না। সে কারণে দলীয় সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে দলের কোনো কার্যক্রমে অংশ নেবেন না বা সহযোগিতা করবেন না।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য এবং কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!