1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪৬ Time View

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পূবালী ব্যাংক পিএলসি’র আয়োজনে গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক এই আয়োজন করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরে হাসপাতালের মিলনায়তনে আলোচনা সভায় পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ, হাসপাতালের উপ-পরিচালক ডা. মানষ কৃষ্ণ কুন্ডু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাহমুদুল হাসান, নার্সিং ইন্সট্রাক্টর সুলতানা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ব্যবস্থাপক ইমরান হোসেন।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

বক্তারা আরো বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারের বিস্তার ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!