1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

পর্যটন কেন্দ্র সম্ভাবনাময় ভাঙ্গার মজলিশ আউলিয়া মসজিদ

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৬৫০ Time View

মজলিশ আউলিয়া খান জামে মসজিদটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামে অবিস্থিত। ১৩৯৩ থেকে ১৪১০ খ্রিঃ মধ্যে বাংলার সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ এর আমলে এই মসজিদটি নির্মাণ করেন মজলিশ আব্দুল্লাহ খান আউলিয়া। প্রাচীন স্থাপত্য শিল্পের এক মনোমুগ্ধকর নিদর্শন এই মসজিদটি। স্থানীয় ভাবে ‘মজলিশ আউলিয়া মসজিদ’ বা পাতরাইল গায়েবি মসজিদ নামেই পরিচিত।
মসজিদটির পাশেই স্থানীয় জনসাধারণের পানীয় জলের সমস্যা নিরসন ও ইবাদতের জন্য মসজিদটির পাশেই ৩২.১৫ একর জমির উপরে একটি দিঘী ঐ সময় খনন করা হয়। মসজিদের সামনের বিশাল এই দিঘীটির কারণে কাগজে কলমে এলাকার নাম পাতরাইল থাকলেও ক্রমান্বয়ে এলাকাটির নাম জনশ্রæতিতে ‘দিঘিরপাড়’ নামেই সুপরিচিত হয়ে আছে।
মসজিদটি ঘুরে দেখা গেছে, রাজশাহীর বাঘা মসজিদের নির্মাণ শেলীর আদলে ১০টি গুম্বুজ বিশিষ্ট মসজিদটির অভ্যন্তরে পূর্বদিক থেকে পাঁচটি দরজার মাধ্যমে প্রবেশ করা যায়। স্বতন্ত্রভাবে দন্ডায়মান চারটি পাথরের স্তম্ভ গঠিত একটি স্তম্ভসারি মসজিদের ভেতরকে দুইটি ‘আইল’এ বিভক্ত করেছে। উত্তর ও পশ্চিম দেয়ালে দুইটি করে দরজা রয়েছে। মসজিদের দেয়াল প্রায় দুই মিটার পুরু এবং ভেতরের পরিমাপ (২১.৭৯ মিটার ও ৮.৬০ মিটার)। পূর্ব দেয়ালের পাঁচটি দরজা বরাবর পশ্চিম দেয়াল অভ্যন্তরে পাঁচটি ‘মিহরাব’ রয়েছে।
কেন্দ্রীয় প্রবেশপথের দুই খিলানের মধ্যবর্তী অংশ চৌচালা ভল্ট সদৃশ, অন্যদিকে পার্শ্ববর্তী দরজার সংশ্লিষ্ট অংশ দোচালা ভল্ট সদৃশ। মসজিদটির নকশায় পোড়ামাটির অলংকার এবং দেয়ালের গায়ে আঙ্গুর লতার মতো নকশা অংকিত।
এই মসজিদটির সাথে ‘লখনৌর ছোট সোনা মসজিদ’ ও রাজশাহীর ‘বাঘা মসজিদ’ এর যথেষ্ট মিল রয়েছে।এই শৈলীগত সাদৃশ্যতার জন্য মসজিদটিকে ‘হোসেন শাহী ইমারত’ হিসেবে চিহ্নিত করেছে প্রতœতত্ত বিভাগ।
স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বলেন, মসজিদটি ছাদবিহীন ছিল। এরশাদ সরকারের সময় সরকারিভাবে ছাদ ও গম্বুজ করা হয়। মজলিশ আউলিয়া মসজিদটি দেখতে প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ আসেন। প্রতিদিন শতাধিক মানুষের পদচারণায় দিঘির চারপাশসহ মসজিদ প্রাঙ্গনটি মুখর হয়ে উঠে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নান্দনিক নির্মাণশৈলীর এই মসজিদটিকে ঘিরে একটি লাভজনক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে।
ভাঙ্গার সাংস্কৃতিক ব্যক্তিত্ত প্রফেসর এ.বি.এম.মিজানুর রহমান বলেন, দক্ষিনাঞ্চলের অন্যতম স্থাপত্য নির্মাণ শৈলী মজলিশ আউলিয়া মসজিদ। এই মসজিদটি বর্তমানে প্রতœতত্ত অধিদপ্তরের অধীনে থাকলেও গত চার দশকে তেমন কোন ধরনের সংস্কারের ছোঁয়া লাগেনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মসজিদটির সৌন্দয্য উপভোগ করতে এবং নামাজ আদায় করতে আসছে। সরকার উদ্যোগী হলে এই মসজিটি ঘিরেই গড়ে উঠতে পারে একটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র, এই অঞ্চলের মানুষেরা এমনটিই দাবী করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!