1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে চ্যাট-জিপিটি সহ ৫০টি প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ পেলেন সরকারি কর্মকর্তারা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৩ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  আজ (মঙ্গলবার , ১৯ মে) সকালে মধুখালী উপজেলার আইসিটি সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর জেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত মালাকার, শিক্ষা কর্মকর্তা বারকাতু রুপা ঘোষ, জনস্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সরকারি সেবা, শিক্ষা, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে এআই ব্যবহারের সম্ভাবনা এবং ঝুঁকি নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রশিক্ষণ পর্বে জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাট-জিপিটিসহ প্রায় ৫০টি ডিজিটাল ফাংশনের ব্যবহারিক দিক তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা জানান, আধুনিক প্রযুক্তি সম্পর্কে এমন প্রশিক্ষণ সরকারি কাজের গতি ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। সেমিনারে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সময়ের দাবি। সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি প্রশাসনিক কার্যক্রম সহজ করার পাশাপাশি সাধারণ মানুষের সেবাও দ্রুত নিশ্চিত করতে পারবে। তবে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নৈতিকতা ও সচেতনতার বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!