1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এলাকা রণক্ষেত্র, আহত ১০

মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৬২ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নবাসী মাইকে ঘোষণা দিয়ে হাজার হাজার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে । এতে এলাকা রণক্ষেত্র পরিনত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা শিমুল বাজার এলাকার আশেপাশে থেকে শুরু হওয়া সংঘর্ষ বেলা ১২টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। সংবাদ শুনে ভাঙ্গা থানা পুলিশ, ঘারুয়া কালামৃর্ধা ও আজিমনগর ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায় , গত ৪-৫ দিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ শালিশ বৈঠকে চলাকালে পাত্রাইল গ্রামের কিছু যুবক পুকুরপাড় গ্রামের ৪জনকে মারধর করে। এর সূত্র ধরে আজ সকাল দশটার সময় পাত্রাইল গ্রামের পক্ষ হয়ে কালামৃর্ধা ইউনিয়নের লোকজন এবং পুকুরপাড় গ্রামের লোকজনের আজিমনগর ইউনিয়নবাসী সমর্থন দেয়।
এতে দুই ইউনিয়নবাসীর মধ্যে হাজার হাজার সমর্থক সংঘর্ষের প্রস্তুত নেয়। সংঘর্ষের চলাকালে মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ডপার্টির বাদ্য বাজিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । স্থানীয় তিন ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায়। এ ঘটনা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়রুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। তবে বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!