1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

নগরকান্দা থানার ওসি স্ট্যান্ড রিলিজ

নগরকান্দা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৯৬ Time View

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রী ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।

শনিবার (৩১ মে) দুপুরে তিনি নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে যোগদান করেছেন।

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ও তার বাবার ওপর হামলা এবং তৎপরবর্তী ঘটনার পরিপেক্ষিতে তাকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম বলেন, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে স্টান্ড রিলিজ করা হয়েছে। তিনি দুপুরের দিকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে যোগদান করেছেন। তবে এখন পর্যন্ত থানায় ওসি হিসেবে কাউকে দ্বায়িত্ব দেওয়া হয়নি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, শুক্রবার(৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবা বাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!