1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৫০ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. সাকিল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ওই যুবককে গতকাল রবিবার সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে। এর আগে (০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে আসামীর দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর কসটেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। সাকিল কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করে। শামীম হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে রবিবার (০৬ আগস্ট) সকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!