1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

বিক্রি হওয়া শিশু তানহা ফিরে গেল মায়ের কোলে, ফের শুনানি আগামী ২ জুন

রাসেল কাজী
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৪০ Time View

ফরিদপুরে মায়ের কোল থেকে জোরপূর্বকভাবে রেখে বাবার বিরুদ্ধে দেড়লাখ টাকায় বিক্রি করে দেয়া সেই শিশু তানহা আক্তারকে (১৪ মাস) মা পপি বেগমের জিম্মায় দিয়েছে আদালত। আগামী ২ জুন পর্যন্ত অর্থাৎ আদালতের পরবর্তী শুনানি বা ধার্য্য তারিখ পর্যন্ত শিশুটি মায়ের জিম্মায় থাকবে বলে আদালত নির্দেশ দেন।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এই নির্দেশ দিয়েছেন। পরে শিশুটির মা পপি বেগমের কোলে তুলে দেয়া হয়। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। শিশুটির আপন মা এবং পালক মা-বাবা ও স্বজনদের কান্নার রোল পড়ে সেখানে।

এর আগে শনিবার বিকালে শিশুটিকে ফরিদপুর র‍্যাব ক্যাম্প উদ্ধার করে নগরকান্দা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী আদালতে হাজির করা হয় শিশুটিকে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন জানান, মামলার বাদী পপি বেগম দীর্ঘদিন যাবৎ শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে র‍্যাব বাচ্চাটিকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন। আদালত ন্যায় বিচারের স্বার্থে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।

দুগ্ধপোষ্য শিশুকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা পপি বেগম। এ সময় তিনি সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। আমি যেন আর হয়রানির শিকার না হই। আদালত যেন আমাকে ফিরিয়ে দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, আজ মামলার ধার্য্য তারিখ ছিলনা, তবে ভিকটিমের নামে সার্স ওয়ারেন্ট ছিল। দুধের বাচ্চায় হওয়ায় পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত শিশু তানহা মায়ের জিম্মায় থাকবে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে শিশুটিকে ফিরে পেতে গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন শিশুটির মা পপি বেগম। তবে মামলায় সন্তান বিক্রির বিষয়টি উল্লেখ না থাকলেও জোড়পূর্বক আটকে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় এবং ফিরে পেতে আর্জি জানানো হয়। এরপর শিশুটিকে উদ্ধারের জন্য চলতি বছরের ২৮ এপ্রিল সার্স ওয়ারেন্টের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের জন্য নগরকান্দা থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সাথে পাশ্ববর্তী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো এবং স্বামী ও ননদ মিতা বেগম বিভিন্ন সময় তাকে নির্যাতন করতে থাকে। এর মাঝে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয়। পরবর্তীতে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে তালাক হয়। তালাকের পরে শিশু তানহাকে জোড় করে রেখে দেয়া হয় এবং মায়ের অজান্তে শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!