1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দেড় লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু তানহা উদ্ধার

রাসেল কাজী
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৮৪ Time View

ফরিদপুরে মাকে দেখতে না দিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠা শিশু তানহা আক্তারকে (১৪ মাস) উদ্ধার করেছে র‍্যাব। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়
র‍্যাব কর্মকর্তা জানান, পপি বেগমের সঙ্গে তালাক হলে তাঁর সাবেক স্বামী মো. কাইয়ুম বিশ্বাস তাঁদের শিশুকন্যা তানহাকে জোর করে রেখে দেন। পরে পপি মেয়েকে আনতে গেলে সাবেক স্বামী এতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন।

পপি গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে সন্তানকে বিক্রি করে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরে আদালত শিশুটিকে উদ্ধারের জন্য ২৮ এপ্রিল নগরকান্দা থানার পুলিশকে নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, র‍্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির বিষয়ে আজ দুপুরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আইনজীবী আনোয়ার হোসেন জানিয়েছেন।

উল্লেখ, তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে পাঁচ মাস আগে তাঁদের তালাক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!