1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ সহ সারা বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে – শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫১২ Time View

সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু।আপনারা এদেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ সহ সারা বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা সহ সকলেই চায় আপনারা সফল হন। কিন্তু আপনাদের সফলতা তখনই হবে, যখন আপনারা সংস্কার প্রক্রিয়ার সাথে সাথে আপনার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনাদের সফলতার মূলমন্ত্র হলো একটি সুষ্ঠু নির্বাচন, একজন মানুষের ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমী স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী – কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব কথা বলেন।
তিনি বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। ।
নগরকান্দা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ প্রমুখ।

পরে মহুরমের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!