1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

নগরকান্দায় ছাগলের ঘরে তালাবদ্ধ ৮০ বছরের বৃদ্ধা মা!

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫২০ Time View

ফরিদপুরের নগরকান্দায় সন্তানদের চরম অবহেলায় দুর্বিষহ জীবনযাপন করছে অশীতিপর এক বৃদ্ধা। সবজান খাতুন নামের এই বৃদ্ধা মাকে দীর্ঘদিন ছাগল পালনের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন ছেলে আবুল কালাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী সবজান খাতুন। তার পুত্রবধূ ও সন্তান বিভিন্ন সময়ে বৃদ্ধা সবজান খাতুনকে নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। দীর্ঘদিন তাকে ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে না ও সেবা না করে সবসময় ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হচ্ছে।

এ বিষয়ে ছেলে আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার মাকে আমি যেমন খুশি তেমন রাখবো, তাতে মানুষের কী?

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার তাই করা হবে। পাশাপাশি তার সন্তানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!