1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

নগরকান্দায় সরকারি জায়গা দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক, মুচলেকা দিয়ে মুক্তি

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৭৩ Time View

ফরিদপুরের নগরকান্দায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম এবং তাঁর ভাই আবু বক্কার। খবর পেয়ে সোমবার দুপুরে ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। পরে সন্ধ্যায় দুই দিনের মধ্যে দখলকৃত ওই জায়গা তিনি অবমুক্ত করে দেবেন এ শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরযশোরদী ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলার মোড়ে জেলা পরিষদ নির্মিত একটি যাত্রীছাউনী ছিল। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের সুযোগে ওই যাত্রীছাউনিটি ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা যাত্রীছাউনির মেঝে পাটাতন হিসেবে ব্যবহার করে আরসিসি খুঁটি, কাঠ ও টিন দিয়ে একটি ঘর নির্মাণ করা হচ্ছিল। প্রায় ১৫ দিন আগে এ কাজ শুরু হয়। এ নির্মাণকাজ করছেন চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম এবং তাঁর ভাই আবু বক্কার।

এ খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বিকেলে ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গা দখল করার অভিযোগে আবুল কাশেমকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি জায়গায় ঘর নির্মাণ করার অভিযোগে চরযশোরদী ইউনিয়নের মো. আবুল কাশেমকে আটক করা হয়। নিজ দায়িত্বে আগামী দুই দিনের মধ্যে তিনি অবৈধ স্থাপনা ভেঙে দেবেন এ মর্মে মুচলেকা নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুই দিনের মধ্যে তিনি শর্ত অনুযায়ী কাজ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!