1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নগরকান্দা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০৭ Time View
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মুক্তি দাস (৪৫) নামে একজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৭ জন যাত্রী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

 নিহত মুক্তি রানী রাজবাড়ী সদর উপজেলার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।
 
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসার পথে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, বরযাত্রীদের বহনকারী তিনটি বাস ও একটি মাইক্রোবাসে মোট ২২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কবলিত বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যার অধিকাংশই আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
স্থানীয়রা জানান, শবে বরাতের নামাজ শেষে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখতে পান যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেছে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
 
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!