1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয়া পুনর্মিলনী উদযাপন গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত শতাধিক বীরগঞ্জে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, মাঠে উৎসবমুখর পরিবেশ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান মেহমান ভারতের ক্বারী ইয়াসিন আলী মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা

মুকসুদপুরে ভেজাল সার ও কিটনাশক বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীকে জরিমানা

মেহের মামুন
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭২৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও কিটনাশক জব্দসহ, বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের আওলাদ মোল্লা এবং কাজী রফিকুল ইসলাম নামে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানে, প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক সিনজেনটার গ্রোজিন, থিয়োভেট নকল পণ্য পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের নেতৃত্বে ভেজাল সার ও সিনজেনটার গ্রোজিন, থিয়োভেট নকল পণ্য জব্দ করা হয়।

পরবর্তীতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক ঔষধ আগুনে ভস্মীভূত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!