1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

নগরকান্দা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০৫ Time View

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ২০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়।আহতদের মধ্যে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজ মাহফিল ও আধিপত্য বিস্তার নিয়ে শলিথা গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!