1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩০

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৩২ Time View

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।। ট্রাকের সাথে এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। ওই বাসে থাকা আরো ৩০ যাত্রী এ সময় আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, আমরা সকলে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভিতর অন্য কোন যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। তিনি বলেন ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে বলে তিনি জানান। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!