1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৯ Time View

ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ফরিদপুর এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ‌অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর, টিটিসি ফরিদপুর এর অধ্যক্ষ প্রকৌশলী আখতারুজ্জামান, প্রফেসর প্রকাশ কুমার সাহা, ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক খালেদ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী,বিভিন্ন ব্যাংক ও এনজিওর কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। পরবর্তীতে আলোচনা সবার শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ কারীদের পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!