1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে শিশুকে ধর্ষনের পরে হত্যা ধর্ষককেও পিটিয়ে মারলেন এলাকবাসী

ইব্রাহীম হুসাইন 
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫৪ Time View

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে তাহিয়া (৭) নামের প্রথম শ্রেনীতে পড়য়া এক শিশুকে ধর্ষনের পর হত্যা করে বস্তা বন্দী করে লাশ ঘরের মধ্যে লুকিয়ে রাখে হায়দার মোল্লা(৫৫) নামে এক প্রতিবেশি।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চর নসিপুর গ্রামের যেয়া মোল্লার শিশু কন্যা তাহিয়া মঙ্গলবার বিকাল থেকে নিখোজ ছিল। বুধবার বিকালে পুলিশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হায়দার মোল্লার ঘর তল্লাশি করে বারান্দায় রাখা বস্তার ভেতর থেকে তাহিয়ার লাশ উদ্ধার করে।

এ সময় শিশুটির গলায় বিদ্যুতের তার পেচানো ছিল। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয়। এ সময় তারা হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে টিনের ঘরটির বেড়া ভেঙ্গে প্রবেশ করে হায়দার মোল্লাকে গণপিটুনিতে দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!