1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা ফরিদপুর জেলা প্রশাসনের

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮০ Time View

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’- এ প্রতিপাদ্যের আলোকে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসন ফরিদপুরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির বেলুন উড্ডয়নের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এ সময় জেলা প্রশাসন, দুদক, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, সনাক, এসিজি, ইয়েস সদস্যরা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখের রাস্তায় মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর তাদের নিজ নিজ ব্যানার হাতে দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা পোষণ করেন। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুদক ফরিদপুরের উপ-পরিচালক রতন কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই সনাক-টিআইবি’র পক্ষে দিবসটি উপলক্ষে ১৪টি দাবি উপস্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল ও দুপ্রক সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় প্রমুখ।বিশেষ অতিথি হিসাবে সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় বলেন, টিআইবি ২০০৪ সাল থেকে দিবসটি পালন করছে, শতভাগ দুর্নীতিমুক্ত দেশ আসলে নেই, বিগত ২৪ বছর ধরে দিবসটি পালন হয়ে আসছে। কিন্তু দুর্নীতি সেই মাত্রায় কমেনি। তিনি বিশ্বাস করেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। অধ্যাপক মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, দুর্নীতি প্রতিরোধ নিজেকে দিয়ে শুরু করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!