1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় অনার্স ক্লাবের উদ্যোগে ৩য় বার ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

হুসাইন আহমেদ কবির
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৭ Time View

ফরিদপুরের নগরকান্দা উপজেলার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” এর উদ্যোগে তৃতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৪ সম্পন্ন করেছেন। বিনামূল্যে প্রায় ১ হাজার ৫০০ জন রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন এই সংগঠনটি। ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত-ব্যথা, চর্ম, যৌন, মহিলা ও শিশুরোগ, হৃদরোগ,চক্ষু ও দন্তসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শনিবার (৭ ডিসেম্বর) সংগঠনের সদস্যবৃন্দ মেডিক্যাল টেকনোলজিস্টদের সহায়তায় এই কর্মসূচি থেকে ডাক্তারের প্রেসক্রিপশন, ডায়াবেটিস পরিমাপ এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছে। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে। জানা যায়, এলাকায় সংগঠনটির একটি সেবাদান মূলক প্রতিষ্ঠান অনার্স ক্লাব ব্ল্যাড ব্যাংক রয়েছে। ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া গণগ্রন্থাগার” নামে আরো একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এ সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক লক্ষ গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। তৎপরবর্তী সময়ে এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে আসছেন। সংগঠনটির সভাপতি মোঃ ওসমান মোল্লা জানান, সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদ মোঃ গিয়াস উদ্দীন বলেন, আশ-পাঁশের শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করতে-পারেন। এলাকার বিত্তবান মানুষের আর্থিক ও সার্বিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে আমরা সকলেই মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!