1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে ‘চিতই পিঠা’ উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৯ Time View

আবহমানকাল ধরে ফরিদপুরের গ্রামগঞ্জের ঘরে-ঘরে পৌষ পার্বণে রকমারি পিঠা তৈরি করার রেওয়াজ রয়েছে। আগে দাদি-নানি, মা, খালা-ফুপুরা পরম মমতায় তৈরি করতেন বিভিন্ন ধরনের পিঠা। হেমন্ত ঋতুতে ধানকাটা শুরু হয়। নতুন সে ধানের চালে তৈরি হয় নানা রকমের পিঠা। কিন্তু শহরের যান্ত্রিক জীবন। সবাই ছুটছে। ব্যস্ততায় কাটে সবার দিন। তাইতো গ্রামের এ পিঠা শহরে তেমন চোখে পড়েনা।তবে এবার ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে হয়ে গেল ব্যতিক্রম ‘চিতই পিঠা’ উৎসব।শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে একদল ভ্রমণ পিপাসুদের উদ্যোগে এ চিতই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ ভ্রমণ পিপাসুরা প্রথমে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে নির্মিত ‘পল্লী কবি জসীম উদ্দীন সংগ্রহশালা’ পরিদর্শন করেন। পরে তারা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনের কুমার নদের পাশে বসে চিতই পিঠা ও হাঁসের মাংস খেতে দেখা যায়।এ চিতই পিঠা উৎসবে ভ্রমণ পিপাসুদের মধ্যে ছিলেন- পান্না বালা, মুমিনুল হক, পার্থ প্রতীম ভদ্র, অজয় দাস, এজাজ আহম্মেদ, হারুন-অর-রশীদ, জহির হোসেন, মানিক কুন্ডু, মাফিকুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, রফিকুল ইসলাম, সুব্রত কুমার পাল, শুভ বিশ্বাস, সজীব দত্ত প্রমূখ।এব্যাপারে ভ্রমণ পিপাসু পান্না বালা বলেন, এই ব্যস্ততা জীবনে নিজের মতো করে কাটানোর তেমন সময় হয়ে উঠেনা আমাদের। কিন্তু, আজ আমরা একদল ভ্রমণ পিপাসুদের নিয়ে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে এসে অনেক ভালো লাগছে। এখানে এসে পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। ঘুরে ঘুরে সব দেখেছি ও মজা করেছি।জহির হোসেন নামের আরেক ভ্রমণ পিপাসু বলেন, ‘এখানে এসে ভ্রমণের পাশাপাশি চিতই পিঠা ও হাঁসের মাংস তৃপ্তি সহকারে খেতে পারা সত্যিই বড় ভালো লাগার।মাফিকুল ইসলাম নামের অপর ভ্রমণ পিপাসু বলেন, ‘এই ব্যতিক্রম আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালোলাগা কাজ করছে। একদিকে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে ভ্রমণ করা হলো, সাথে চিতই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি। সত্যিই আমি বিমোহিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!