1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৭ Time View

ফরিদপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং এনজিও সমূহ ফরিদপুরের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ও এনজিও সমূহ ফরিদপুর। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াছীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক জেলা সমাজসেবা এ এস এম আলী আহসান সহ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শামসুল ইসলাম আল বরাটি সভাপতি বাংলাদেশ মুক ও বধির সংস্থা ফরিদপুর, আব্দুল কুদ্দুস মোল্লা নির্বাহী পরিচালক সূর্যোদয়, নুসরাত জাহান মিনি সভাপতি আস্থা প্রতিবন্ধী সংস্থা ও বিপ্লব কুমার মালো সভাপতি গ্রাম উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপনা করেন ফরিদপুর মুক বধির বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আমিনুল হোসেন। সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা এদেশের নাগরিক। আর তাই সাধারণ জনগণের মতো তাদেরও ভোটাধিকার রয়েছে। তাদেরও আত্মকর্মসংস্থান এর মাধ্যমে সাবলম্বী হবার সুযোগ রয়েছে।

বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোটদান থেকে বঞ্চিত না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সরকারে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দিকেও সরকারকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়ন করতে হলে তাদের টেকসই উন্নয়ন করতে হবে এজন্য তাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে।

বক্তারা বলেন ফরিদপুর জেলায় ৫১৩৯৮ জন প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে যারা তালিকাভুক্ত আছেন তারা যেন সরকারের সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা এবং স্বাবলম্বী করতে হবে। ফরিদপুর প্রতিবন্ধীদের জন্য কোন স্কুল বা কলেজ থাকলে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা স্বনির্ভর হতে পারে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রতিবন্ধী পুনর্বাসন সেবা ও সাহায্য থেকে মোট সাতজন প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী শিশুর অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!