1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন শাকিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪১৯ Time View

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান শাকিল। তিনি জেলার নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় নগরকান্দা-সালথা সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিলকে এ সম্মাননা দেওয়া হয়।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

জানা গেছে, নগরকান্দা-সালথা সার্কেলের দুই থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদ্ঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!