1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমিউনিস্ট পার্টির কারণে আ. লীগকে নামতে হয়েছে: মুজাহিদুল ইসলাম সেলিম

শহর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ Time View

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এ দিনের জন্য বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বিগত সরকার মানুষের ওপর জুলুম করেছে। দেশের মানুষ দিনের পর দিন নির্যাতিত হয়েছে। কমিউনিস্ট পার্টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কমরেড সেলিম বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা রেখেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি, তা ধরে রাখতে হবে। এরপর কোনো সরকার যেন ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সব সংস্কার আপনারা করতে পারবেন না । আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন। দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার ব্যবস্থা করুন। সেলিম বলেন, আমরা চাই এ সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। ফরিদপুর কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী রুহূল আমিন, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!