1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় অতিরিক্ত ভর্তি ফি নেওয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

সালথা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫১ Time View

অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাশারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি বের হয়। পরে শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি ইউএনওকে অবগত করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে ভর্তি ফি মাত্র ১ হাজার ৫০০ টাকা। কিন্তু প্রধান শিক্ষক খায়রুল বাশার কারো কারো কাছ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এ ছাড়া বিদ্যালয়ের ফান্ডের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি প্রধান শিক্ষকের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ করায় তার ছেলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে আহত করেছে।

অভিযোগের বিষয়ে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার বলেন, ‘ছাত্র-ছাত্রীদের অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। ভর্তিতে এক হাজার ৫০০ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগও সঠিক নয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘পুরো ঘটনাটি তদন্তে আমরা একটি কমিটি গঠন করব। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!