1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

রোটারী ডিস্ট্রিক্ট জিএমএল কো-চেয়ার রোটা. মাহবুবুর রহমান সুমন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৬৬ Time View

চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর জিএমএল (গভর্নরস মান্থলি লেটার) পাবলিকেশন টিমের কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রোটা. সুমন ঐ দায়িত্ব পালন করবেন। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৩-২৪) রোটা. ইঞ্জি মো. মতিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোটা. সুমনকে পাঠানো হয়।
উল্লেখ্য, চিটাগাং খুলশী রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ইঞ্জি. মো. মতিউর রহমান রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক-৩২৮২, বাংলাদেশের ২০২৩-২৪ সালের ডিস্ট্রিক গভর্নর নির্বাচিত হন। রোটারী ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অফিসের তত্ত¡াবধানে গত ৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ই-ভোটিংয়ের মাধ্যমে ঐ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটারিয়ান ইঞ্জি. মো. মতিউর রহমান নির্বাচিত হন। তিনি ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য হন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।
১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলনে-রোটাশিয়া’৯২ এ তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছর তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কন্ফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোটা. মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ানের পুরস্কার অর্জন করেন। গত ২৪ জুন কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেন তৎকালীন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী। বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।
রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম-সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
চাঁদপুর সরকারি কলেজ থেকে ¯œাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজের বিএনসিসি দলের সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!