1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪৩ Time View

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রাতে তাকে থানাহাজতে রাখা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কমলাপুরস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেফতারকৃত শামীম এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। মামলায় আরো অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।

গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়।

ওই মামলার এজহাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, গত ২০২১ সালের ৫ মে ২১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো: জাফর ইকবাল জানান, শামীম তালুকদারকে রোববার আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!