1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে যুবদলের ৩১ দফার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৬৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, এখানে কী ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে ‘খুনি সংগঠন’ মানুষকে হত্যা করেছে, সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চান না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে, তার বিপরীতে একটি অর্থবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই।
নাসির উদ্দীন বলেন, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছি। তারা ৩১ দফা দাবি পড়েছে এবং তাদের পরামর্শ আমাদের ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী, সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরা নিহত হয়েছেন অনেকে। সব স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে আসেনি। পাঠ্যবইগুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ নেতা-কর্মীরা।
পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতা-কর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!